ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছোট বোনের বান্ধবীকে ধর্ষণের পর ভিডিও

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছোট বোনের বান্ধবী কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর ভিডিওচিত্র ধারণ করে তা বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়ার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাত্রীর বাবা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেন।মামলায় উপজেলার রাজিহার ইউনিয়নের উত্তর বাহাদুরপুর গ্রামের অজিত হালদারের ছেলে বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র অপু হালদারসহ (২০) দুইজনকে আসামি করা হয়।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মামলার এজহারের বরাত দিয়ে জানান, ওই কলেজছাত্রী অপুর ছোট বোন অর্পিতার বান্ধবী। সেই সূত্র ধরে মাঝে মধ্যে অর্পিতার বাড়িতে যেত কলেজছাত্রী।

গত ৫ মে অপু হালদার কলেজছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণ করে ওই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। ওই দৃশ্য ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ১৪ জুলাই পুনরায় ওই ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। কলেজছাত্রী বাড়ি ফিরে তার পরিবারকে ঘটনা জানালে পরিবার স্থানীয়দের কাছে বিচার দাবি করেন।তবে অপু হালদারের কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে গ্রামের মাতব্বররা কোনো বিচার না করে পুরো ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনের আশ্রয় না নিতে ধর্ষকের পক্ষ নেয়।

ওসি আরও জানান, কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। মামলার আলামত হিসেবে ওই ভিডিওচিত্র উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছোট বোনের বান্ধবীকে ধর্ষণের পর ভিডিও

আপডেট সময় ০২:৫৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭