ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চমেক হাসপাতালের মূল ফটকে তালা

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। বুধবার (২২ নভেম্বর) সকালে নজিরবিহীনভাবে মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে কারা এই ফটক বন্ধ করেছে তা না জানার কথা বলা হয়েছিল। তবে দুপুর পৌনে ১টার দিকে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভয়ে ছাত্ররা গেইট বন্ধ করে দিয়েছিল। এখন আমরা খুলে দিয়েছি।

এদিকে দুপুর সাড়ে ১২টা থেকে রোগীদের বহনকারী গাড়িসহ সব ধরনের যানবাহন চলাচল চমেক হাসপাতালে প্রবেশ স্বাভাবিক হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মূল গেইট এবং পশ্চিমের দুটি ছোট গেইট তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা তালা খুলে দিয়েছি। সম্প্রতি চিকিৎসকদের দুই গ্রুপে সংঘাতের জেরে এই ফটক বন্ধের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

গত সোমবার (২০ নভেম্বর) নগরীর গোলপাহাড় মোড়ে চিকিৎসকদের দুই গ্রুপে সংঘাতের ঘটনা ঘটে। একপক্ষে ছিলেন চমেকের ইন্টার্নি চিকিৎসকরা এবং আরেক পক্ষে ছিলেন নগরীর মেট্রোপলিটন হাসপাতালের ডাক্তারদের একাংশ ও ওমরগণি এমইএস কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চমেক হাসপাতালের মূল ফটকে তালা

আপডেট সময় ০২:৩১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭