ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীর হাতে স্বামী খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে স্ত্রীকে পরকীয়ায় বাধা দেয়ায় বুলবুল আলম (২৫) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের মোগড়খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী এবং স্ত্রীর প্রেমিককে গ্রেফতার করেছে।

নিহত বুলবুল আলম দিনাজপুরের পারবতীপুর সদর এলাকার হুমায়ুন কবীরের ছেলে। গ্রেফতাররা হলেন- নিহতের স্ত্রী দিনাজাপুরের পারবতীপুর উপজেলার দেওয়ালিয়াপড়া গ্রামের অহেদ আলীর মেয়ে জয়নব আক্তার (২৪) ও তার প্রেমিক পাবনার চাটমোহর থানার ধুলাউড়া গ্রামের তজু সরদারের ছেলে আসাদুল ইসলাম (২৫)।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, কারখানা শ্রমিক বুলবুল আলম তার স্ত্রী জয়নবকে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম মোগড়খাল এলাকায় মোহর উদ্দিনের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থেকে স্বামী-স্ত্রী দুইজনই স্থানীয় একটি পোশাক তৈরির কারখানায় কাজ করেন। কারখানায় কাজ করার সময় জয়নব আক্তার তার সহকর্মী আসাদুল ইসলামের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়ায় জয়নবের স্বামী বুলবুল আলম। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।

এরই জের ধরে মঙ্গলবার বিকেলে ভাড়া বাড়িতে বুলবুলের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারা। পরে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহটি নিয়ে জয়দেবপুর রেল জংশনে নিয়ে যায়। স্টেশনের লোকজন জানতে চাইলে অসুস্থ স্বামীকে নিয়ে দিনাজপুর যাবে বলে জানায়। লোকজনের চাপে তারা রাতে বুলবুলকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এক পর্যায়ে জয়নব ও তার প্রেমিকা সটকে পড়ার চেষ্টা করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহতের গলায় কালো দাগ দেখে পেয়ে বিষয়টি হত্যা বলে ধারণা করেন। পরে তাদের আটক করে পুলিশে খবর দিলে জয়দেবপুর থানা পুলিশ থানায় নিয়ে যায়। পরে পুলিশ নিহতের স্ত্রী জয়নবকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীর হাতে স্বামী খুন

আপডেট সময় ০২:০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭