ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কয়েলের আগুনে পুড়লো বাস

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কয়েলের আগুনে পুড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। বাসের ভেতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার দেওনা এলাকার আব্দুর রশিদের ছেলে শামীম গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকার জিএম গার্মেন্টের শ্রমিক আনা-নেয়ার কাজে ব্যবহৃত একটি বাসের চালক।

শ্রীপুর থানার এসআই মো. মঞ্জুরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গত রাতে শ্রমিকদের গন্তব্যে নামিয়ে দিয়ে চালক শামীম রাজেন্দ্রপুরে একটি গাছের কাছে বাসটি থামান। পরে তিনি বাসে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন।

পরে দমকলকর্মীরা রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মকর্তা মেহেদী বলেন, আগুনে পুড়ে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কয়েলের আগুনে পুড়লো বাস

আপডেট সময় ০১:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭