ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমার ও বাংলাদেশ সফরে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানে সৃষ্ট রোহিঙ্গা সঙ্কটের মধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমার ও বাংলাদেশ সফরে আসছেন বলে খবর দিয়েছে রয়টার্স।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং বৃহস্পতিবার বেইজিংয়ে সাংবাদিকদের জানান, ওয়াং ই এ সপ্তাহেই বাংলাদেশ ও মিয়ানমার সফর করবেন এবং দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

সোম ও মঙ্গলবার তিনি মিয়ানমারের রাজধানী নেপিদোতে এশিয়া ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। তবে ওয়াং ইর আলোচনায় রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি আসবে কি না- সে বিষয়ে কিছু বলেননি গেং সুয়াং।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে অগাস্টের শেষ সপ্তাহে সেনাবাহিনীর ওই অভিযান শুরুর পর সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা মুসলমান প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘ ওই অভিযানকে চিহ্নিত করে আসছে জাতিগত নির্মূল অভিযান হিসেবে। অন্যদিকে মিয়ানমার সরকার ও দেশটির সেনাবাহিনী রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায় রাখাইনে সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিয়ে এলেও তাদের দীর্ঘ দিনের মিত্র দেশ চীন তাদের পাশেই রয়েছে।

রাখাইনের সেনা অভিযানকে মিয়ানমার সরকার ‘অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষার চেষ্টা’ হিসেবে বর্ণনা করে আসছে; আর এ বিষয়ে চীনের সমর্থন পাচ্ছে তারা।

রোহিঙ্গা সঙ্কটের অবসানে জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে বৃহস্পতিবার একটি প্রস্তাব পাস হয়েছে,যেখানে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের ইতি টানতে এবং রোহিঙ্গাদের পূর্ণ অধিকার দিয়ে নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ওআইসির পক্ষে সৌদি আরব ওই প্রস্তাব থার্ড কমিটিতে তোলে এবং যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেয়। ভোটাভুটিতে ১৩৫টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে ভোট দেয় চীন, রাশিয়াসহ দশটি দেশ।

মিয়ানমার সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বুধবার নেপিদোতে এক সংবাদ সম্মেলনে বলেন, “রাখাইন রাজ্যে নির্যাতনের যে গুরুতর অভিযোগ উঠেছে তার বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। সেইসঙ্গে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের আলোচনা শুরু হলেও প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে সমঝোতা না হওয়ায় বিষয়টি আটকে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমার ও বাংলাদেশ সফরে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭