ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

আফগানিস্তানে তল্লাশীচৌকিতে তালেবান হামলায় নিহত ৭৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের কয়েকটি তল্লাশীচৌকিতে তালেবানের হামলায় আফগান পুলিশের ৭০ সদস্য ও সেনাবাহিনীর ৫ জন সৈনিক নিহত হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মঙ্গলবার কর্মকর্তারা এ কথা জানান।

কান্দাহার প্রদেশের গভর্ণরের মুখপাত্র কুদরত খুশবখত বলেন, গত সোমবার ও মঙ্গলবার এই হামলা চালানো হয়। এতে পুলিশের ৭০ জন ও ৫ জন সৈনিক নিহত হয়। নিহতদের মধ্যে ৫ ইউনিট প্রধানও আছেন। তবে এ সময়ে উভয়পক্ষের চলা যুদ্ধে ৪৫ জঙ্গিও নিহত হয়েছে।

তালেবান এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে। জঙ্গি সংগঠনটি সম্প্রতি আফগানিস্তানে নিরাপত্তা সদস্যদের ওপর হামলা জোরদার করেছে। এমন এক সময়ে তালেবান হামলা জোরদার করলো যখন যুক্তরাষ্ট্র আফগান বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তার লক্ষ্যে আরো সৈন্য মোতায়েন করছে।

বিশ্লেষকরা বলছেন, তালেবানরা প্রায় প্রতিদিনই আফগান বাহিনী লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর লক্ষ্য তাদের সক্ষমতা প্রদর্শন করা এবং আফগান বাহিনীর মনোবল ভেঙে দেয়া।

এদিকে আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে আমেরিকান সৈন্যের অনির্দিষ্টকালের উপস্থিতি এবং আরো সৈন্য মোতায়েনের ঘোষণা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

আফগানিস্তানে তল্লাশীচৌকিতে তালেবান হামলায় নিহত ৭৫

আপডেট সময় ০৬:৪২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭