ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিপাইনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে প্রায় ২ হাজার বিক্ষোভকারী অংশ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে জলকামান ও সোনিক এলার্ম ব্যবহার করে। খবর এএফপি’র।

বিক্ষোভকারীরা মিছিলে নৎসী স্বস্তিকা চিহ্ন সম্বলিত ট্রাম্পের রঙ্গিন প্রতিকৃতি ও কুশপুত্তলিকাসহ নিয়ে রাজধানীর রাজপথ প্রদক্ষিণ করে। ম্যানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের ফাঁকে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিক্ষোভকারীরা ‘ট্রাম্প দেশে ফিরে , ‘ট্রাম্পকে নিষিদ্ধ কর’ এবং ট্রাম্প বিশ্বের এক নম্বর সন্ত্রাসী’ সম্বলিত প্ল্যাকার্ড বহন করে।

পুলিশ জানায়, বিক্ষোভ সমাবেশে প্রায় ২ হাজার লোক অংশ নেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে ঘটনাস্থল থেকে এএফপি’র একজন সাংবাদিক জানিয়েছেন। ম্যানিলা সোমবার ও মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর দুটি পৃথক অনুষ্ঠান হতে যাচ্ছে।

এই শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও অংশ গ্রহণ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিপাইনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আপডেট সময় ০৩:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭