ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাত-পা বাঁধা অবস্থায় গলা কাটা এক যুবতীর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকা একটি বাড়ীর ৪তলা বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় গলা কাটা এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে স্থানীয় ফজলুল হকের বাড়ী থেকে থানা পুলিশ নিহত নাজমা আক্তার বুলবুলী বেগম (২৫) এর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত বুলবুলী টাঙ্গাইলের মধুপুর থানার হলদুয়া গ্রামের আজমত আলীর মেয়ে। স্থানীয় বে-ফুটওয়ার লিমিটেড কারখানার কর্মী ছিলেন তিনি।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, তেলিরচালা এলাকার বে-ফুটওয়ার লিমিটেড কারখানার জাহাঙ্গীর আলম নামে জনৈক এক কর্মী ৫/৬ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে স্থানীয় ফজলুল হকের ৪ তলার একটি কক্ষ ভাড়া নেয়। রোববার সকালে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তালা ভেঙ্গে রান্নাঘরের পাশে লাশটি দেখতে পায়।

নিহতের পরনের ওড়না দিয়ে হাত-পা বাঁধা ছিল। ঘটনার পর থেকে জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, বুলবুলীকে ৩/৪দিন আগে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পরকীয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলেও পুলিশের ধারণা। তবে ওই নারী এর আগে কোথায় ছিল তা নিশ্চিত করা যায়নি। জাতীয় পরিচয়পত্রে নিহতের স্বামীর নাম আজিজুল ইসলাম উল্লেখ রয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জাতীয় পরিচয়পত্র এবং কারখানার আইডি থেকে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাত-পা বাঁধা অবস্থায় গলা কাটা এক যুবতীর লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৪০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭