ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় তুলার গোডাউনে আগুন সামষ্টিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে অর্থমন্ত্রী নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নেতাকর্মীদের সততার সঙ্গে কাজ করতে হবে: মহিউদ্দিন চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

জনস্বার্থ বিরোধী কোনও কাজ কোনও জনপ্রতিনিধি করে থাকলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, জনগণের দুর্দশা-দুর্ভোগ বয়ে আনে এমন কোনও কাজ যে কোনও প্রতিষ্ঠান করলে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই। প্রতিবাদ করার জন্য রাজপথে আমার মৃত্যু হলেও আমি তা পরোয়া করি না।’

শনিবার দুপুরে লালদিঘি ময়দানে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালদিঘি ময়দানে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যুবলীগের নেতাকর্মীদের সততার সঙ্গে কাজ করতে হবে। জনপ্রতিনিধি হয়ে জনগণ বিরোধী কোনও কাজ করা যাবে না। জনস্বার্থ বিরোধী কোনও কাজ কোনও জনপ্রতিনিধি করে থাকলে তার বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। জাতির প্রতিটি দুঃসময়ে যুবলীগের নেতাকর্মীদের ভূমিকা ছিল।

বিশেষ করে ৯০ এর গণঅভ্যুত্থান, ৯৬ এর খালেদা বিরোধী আন্দোলন, ২০০১-২০০৭ সাল জোট সরকার বিরোধী রাজপথের আন্দোলন ও ১/১১ এর সময় সারা বাংলাদেশে ঘরোয়া রাজনীতিতে যুবলীগের অবদান ছিল অনস্বীকার্য। ধর্মের নামে হেফাজতের আন্দোলনকেও সারা বাংলাদেশে যুবলীগের নেতাকর্মীরা প্রতিহত করেছিল। ভবিষ্যতেও তাদেরকে সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।’

চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো.মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ,মাহবুবুল হক সুমন, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী,কেন্দ্রীয় যুবলীগের উপ-সমবায় বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী,বিজিএমই এর পরিচালক সৈয়দ নজরুল ইসলাম,মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন আজাদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি কোনো দৌড়ে থাকতে চাই না: ভাবনা

নেতাকর্মীদের সততার সঙ্গে কাজ করতে হবে: মহিউদ্দিন চৌধুরী

আপডেট সময় ০২:০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭