ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গা সমস্যাটি প্রস্তাব হিসেবে পাশ করানোর চেষ্টা চলছে: ডেপুটি স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

সিপিসি সম্মেলনে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার বিষয়টি প্রস্তাব হিসেবে পাশ করানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন-সিপিএর ৬৩তম সম্মেলনের ষষ্ঠ দিনের কার্যক্রমের এক পর্যায়ে একথা জানান তিনি।

এর আগে সোমবার সকাল আটটার দিকে শুরু হয় সম্মেলনের কার্যক্রম। এরপর কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ান কমিটির একটি সভা হয়। সেখানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছাড়াও সিপিসির সভাপতি ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের নারী সংসদ সদস্যরা নিজ দেশের সংসদে অংশীদারিত্ব বাড়াতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সোমবার সকাল ১১টায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর গণতন্ত্র শক্তিশালী করতে ভিন্ন ভিন্ন কর্মশালা হয়েছে।

ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমরা আর্য করেছি যে, ‘লেট সিপিএ টেক রেজুলেশন মিয়ানমার সরকারকে বলার জন্য যে, তোমাদের রোহিঙ্গা বাংলাদেশ থেকে যত তাড়াতাড়ি পারো সিটিজেন রাইট দিয়ে নিয়ে যাও এবং তাদেরকে সেফজোনে রাখো।’ এতে অনেক দেশ বাংলাদেশকে সমর্থন করেছে বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

রোহিঙ্গা সমস্যাটি প্রস্তাব হিসেবে পাশ করানোর চেষ্টা চলছে: ডেপুটি স্পিকার

আপডেট সময় ০৩:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭