ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে পোশাক শ্রমিককে রাতভর গণধর্ষণ, গ্রেফতার ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে এক পোশাক শ্রমিককে নৌকায় তুলে চারজন মিলে রাতভর ধর্ষণ করে। ধর্ষণের অভিযোগে ৪ ধর্ষককে গ্রেফতার করেছে জয়দেবপুর থানার পুলিশ। ৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে এবং রোববার সকালে ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জের মধুপুর এলাকার আহম্মদ আলী মোল্লার ছেলে মনির হোসেন (৩৪), টাঙ্গাইল সদরের কেশমমাইজার গ্রামের আঃ হালিমের ছেলে কাওসার আলী (২০), গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আরব আলী (৩২) ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থানার বড়তেরছড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মোফাজ্জল হোসেন (৩০)।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াৎ হোসেন জানান, ভিকটিম মৌচাক তেলিরচালা এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো। সম্প্রতি তার চাকরি চলে যায়। ভ্যানচালক স্বামী অসুস্থ হওয়ায় বৃহস্পতিবার সকালে নতুন চাকরির খোঁজে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় তার বোনের বাড়িতে আসেন। রাতে চৌরাস্তা থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন।

রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নামক স্থানে এসে পৌঁছালে চার যুবক জোরপূর্বক রিকশা থেকে তাকে নামায়। সে যেতে না চাইলে যুবকরা তাকে মারধর করে। এক পর্যায়ে তাকে ওই এলাকায় বিলের মধ্যে একটি নৌকায় তুলে চারজন মিলে রাতভর ধর্ষণ করে। শুক্রবার ভোরে তারা ভিকটিমকে ছেড়ে দেয়। ভিকটিম বাড়ি ফিরে তার স্বামীকে ঘটনাটি জানায়। স্বামীর পরামর্শে শনিবার সকালে কোনাবাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে তিনি একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোবারক হেসেন কোনাবাড়ি, বাইমাইলসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে প্রথমে মনির হোসেন ও কাওসার আলীকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে রবিবার সকালে মোফাজ্জল হোসেন ও আরব আলীকে কোনাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ইন্সপেক্টর মোবারক হোসেন আরও জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই পোশাক শ্রমিক নিজেই বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজীপুরে পোশাক শ্রমিককে রাতভর গণধর্ষণ, গ্রেফতার ৪

আপডেট সময় ০৯:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭