ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আদিবাসী তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

অাকাশ নিউজ ডেস্ক:

চট্টগ্রামে বাসায় নিয়ে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুনীল ত্রিপুরা (২১) খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার কলাকলী ত্রিপুরার ছেলে। ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ইপিজেড থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, মেয়েটির বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে সুনীলকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগের বরাত দিয়ে ওসি আহসানুল বলেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে রোববার চাকমা সম্প্রদায়ের (১৭) ওই কিশোরীকে সুনীল তার ভাড়া বাসায় নিয়ে যায়। পরে মেয়েটির পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে। কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়েছে।

এ ঘটনায় সুনীলের বিরুদ্ধে ওই কিশোরীর বাবা একটি মামলা করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আদিবাসী তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭