ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চট্টগ্রামে প্রাইভেট কার ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে র‍্যাব। গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় তিন মাদক কারবারিকেও আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে এই অভিযান চালায় র‍্যাব-৭।

আটক তিন মাদক কারবারি হলো মো. আকবর হোসেন রতন (২৪), মো. কাউছার (২১) ও মো. নুরুল আমিন (২৪)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। জব্দ করা মালামালসহ তাদের আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, কয়েকজন মাদক কারবারি প্রাইভেট কারে করে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে খবর পেয়ে চেকপোস্ট বসানো হয়। গাড়ি তল্লাশির সময় ওই প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-১৪-৯২৫৯) গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেন। প্রাইভেট কারটি থামিয়ে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে র‍্যাব সদস্যরা তাদের আটক করেন।

পরে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক দাম তিন লাখ ১৬ হাজার ৮০০ টাকা। আর জব্দ করা প্রাইভেট কারটির আনুমানিক দাম ৩০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে প্রাইভেট কার ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

আপডেট সময় ০৪:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭