ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর

পা দিয়ে লিখে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ

অাকাশ জাতীয় ডেস্ক:

৬ বছর বয়সে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়েছিল সিয়াম চৌকিদার। ওইসময় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তার দুটি হাত কেটে ফেললেও নিজের অদম্য ইচ্ছায় বড় হয়ে লেখাপড়া চালিয়ে যায় মেধাবী সিয়াম।

পা দিয়ে লিখেই ৭টি ক্লাস অতিক্রম করে এবার সে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মেধাবী ছাত্র সিয়াম বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামের দিনমজুর সামচুল হক চৌকিদারের ছেলে।

আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. মুজাফ্ফর আলী জানান, পড়াশুনার জন্য অধিক আগ্রহ রয়েছে সিয়ামের। অদম্য মেধাবী সিয়াম এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

আগরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপসহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান জানান, বুধবার সকাল ১০টা থেকে বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরু হওয়ার পর সিয়াম চৌকিদার যতদ্রুত পা দিয়ে সকল প্রশ্নের উত্তর লিখেছে, সে তুলনায় অন্যসব শিক্ষার্থীরা এতো তাড়াতাড়ি লিখতে পারেনি। অদম্য মেধাবী সিয়াম চৌকিদার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মের মাধ্যমে বাবা-মায়ের মুখে হাসি ফোঁটাতে চায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

পা দিয়ে লিখে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ

আপডেট সময় ১২:৫১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭