ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ১০ বছরের শিশু

অাকাশ জাতীয় ডেস্ক:

মো. রবিউল হোসেন। বয়স ১০ বছর। কাজ করে গাড়ি মেরামতের দোকানে। বাবার হাতে প্রতিনিয়ত মাকে মারধরের শিকার হতে দেখে কেঁদে উঠে তার শিশুমন। প্রতিবাদ করতে গিয়ে বেশ কয়েকবার বাবার হাতে সেও মারধরের শিকার হয়।

অত্যাচার সহ্য করতে না পেরে বন্ধুর সহায়তায় চলে এলো চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানায়। বাবার বিরুদ্ধে অভিযোগ জানাল ওসির কাছে। ওসিও তাৎক্ষণিক ব্যবস্থা নেন। পালিয়ে যাওয়ায় আকবরশাহ থানার লতিফপুর পাক্কা রাস্তায় মাথায় কালীরহাট এলাকার মোক্তার আহমদকে ধরতে পারেনি পুলিশ।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ জানান, শিশুটি পাড়ার নেভি স্কুলের পঞ্চম শ্রেণি পড়ূয়া এক বন্ধুকে নিয়ে থানায় আসে। সে এসে অভিযোগ করে তার মাকে প্রতিদিন তার বাবা মারধর করে। কেন মারধর করে জানতে চাইলে বলে, তার বাবা গাঁজা ও ইয়াবা সেবন করেন। মাদকের টাকার জন্য প্রতিদিন মারধর করে। পুলিশকে জানানোর কথা বললে তার বাবা উল্টো পুলিশের দারোগার সঙ্গে তার সম্পর্কের কথা জানায়।

ওসি আলমগীর মাহমুদ বলেন, ‘আমরা খোঁজ-খবর রাখছি। যেন মাদকাসক্ত মোক্তার শিশুটির কোনো ক্ষতি করতে না পারে। শিশুটি সরাসরি থানা পুলিশের কাছে চলে আসার বিষয়টি সাহসী ও প্রশংসনীয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ১০ বছরের শিশু

আপডেট সময় ০১:৩০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭