ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তামাকে প্রতি বছর মারা যায় ১ লাখ মানুষ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের প্রতি বছর এক লাখ মানুষ তামাকের কারণে মৃত্যুবরণ করে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘বিষ বাতাস’ নামের একটি টিভি স্পট উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরোক্ষ ধূমপানের ক্ষতিকর বিষয় জনসাধারনের কাছে তুলে ধরতেই এই টিভি স্পটটি তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাহিদ মালেক বলেন, ২০১৫-১৬ সালে সরকার তামাক খাত থেকে ১৬ হাজার ৮০০ কোটি টাকা রাজস্ব পেয়েছে। তবে তামাক জনিত রোগে আক্রান্তদের চিকিৎসায় সরকারের ব্যয় হয়েছে এর দ্বিগুণ।

পরোক্ষ ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে ভাইটাল স্ট্র্যাটেজি ও সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এ টিভি স্পটটির দৈর্ঘ্য ৩০ সেকেন্ড। ‘বিষ বাতাস’ নামের এ স্পটটি বৃহস্পতিবার থেকে আগামী পাঁচ সপ্তাহ বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) দেশের প্রধান প্রধান বেসরকারি টিভি চ্যানেলগুলোতে প্রায় ৫ হাজার বার প্রচারিত হবে।

স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে ১৫-৬৪ বছর বয়সীদের মধ্যে ৪৩ দশমিক ৩ ভাগ বা ৪ কোটি ৩০ লক্ষাধিক মানুষ তামাক সেবন করে থাকে। এ হার পুরুষের মধ্যে ৫৮ ভাগ এবং নারীদের মধ্যে ২৯ ভাগ। ৪৫ ভাগ অধূমপায়ী মানুষ জনসমাগমস্থলে পরোক্ষ ধূমপানের শিকার হন। এর মধ্যে ৩০ শতাংশ নারী।

তিনি বলেন, তামাকের ভয়াবহতা থেকে মানুষের জীবন রক্ষা ও ২০৪০ সালের মধ্যে দেশকে ধূমপান মুক্ত করতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে এই প্রচার অভিযান চালানো হচ্ছে।

জাহিদ মালেক বলেন, শুধু তামাক নয়, বিভিন্ন ধরনের মাদকের সমস্যাও রয়েছে। মিয়ানমার থেকে ইয়াবা আসে। রোহিঙ্গারা আসছে, তাদের মাধ্যমেও ইয়াবা আসছে বলে শোনা যায়। এদের মাধ্যমে যাতে ইয়াবা আসতে না পারে সে দিকে খেয়াল রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছেন জাহিদ মালেক।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহমদ, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ) রোকসানা কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল কুদ্দুস, ভাইটাল স্ট্র্যাটেজিসের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তামাকে প্রতি বছর মারা যায় ১ লাখ মানুষ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭