ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ দরকার নেই: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষকদেরকে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শ্রেষ্ঠ শিক্ষার্থী উদ্দীপনা পুরস্কার বিতরণ এবং শিক্ষক, অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজনীতিবিদদের জীবনে জনগণের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই।

শিক্ষকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, এ সরকার উন্নয়নের সঙ্গে রাজনীতিকে যুক্ত করে না। শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার দরকার নেই। মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে চায় না সরকার। শিক্ষার জন্য শিক্ষা, জীবিকার জন্য নয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু আপনাদের স্বীকৃতি দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক এবং শিক্ষার জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন। শিক্ষকরা যেন স্বচ্ছলভাবে বসবাস করতে পারে বর্তমান সরকার সে ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রী বুঝেন দুঃখ কষ্ট নিয়ে শিক্ষকরা ভালো পাঠদান করতে পারে না। পর্যায়ক্রমে শিক্ষকদের সকল সমস্যার সমাধান করা হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নাম করে ঢাকা থেকে সড়ক পথে কক্সবাজার যাওয়া আসা করে মহাসড়কে সভা-সমাবেশ করে জন দুর্ভোগ সৃষ্টি করবেন না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ দরকার নেই: কাদের

আপডেট সময় ০৮:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭