ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

সরকার সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মানসম্মত এবং বর্তমান সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সকালে গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। তিনি বলেন, এর ফলে শিক্ষার্থীদের আধুনিক, উন্নত এবং আন্তর্জাতিক মানের জ্ঞান নিশ্চিত করা সম্ভব হবে।

সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান। এর আগে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কেক কাটা ও ডকুমেন্টেরি থিম সং প্রদর্শন করা হয়। পরে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

পরে শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫তম বর্ষপূর্তির রজতজয়ন্তী উৎসবের শেষ দিনে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর-অর-রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু ও ড. মশিউর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত

সরকার সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৮:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭