ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অপরাধ একটি রোগ: শহীদুল হক

অাকাশ জাতীয় ডেস্ক:

আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, অপরাধ একটি রোগ। এতে যে কেউ সংক্রমিত হতে পারে। যে কোনও কমিউনিটিতে যে কেউ অপরাধ করতে পারে। যেমন কক্সবাজারে কিছু গোয়েন্দা পুলিশ অপরাধ করে ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই।

বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকার রাজারবাগে পুলিশ সদর দফতরের কনফারেন্স হলে তিনি একথা বলেন।

তিনি বলেন, কমিউনিটি পুলিশ হলো একটি স্বেচ্ছাশ্রম। আমরা চাই এটি সর্বদলীয় হোক। কমিউনিটি পুলিশ কমিটিতে ভালো মানুষ আসুক। এছাড়া পৃথিবীর অনেক দেশেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু আছে। জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক স্থাপন করাই কমিউনিটি পুলিশের লক্ষ্য। আমরা চাই, ব্যাপক সংখ্যক জনগণ যেন কমিউনিটি পুলিশের সঙ্গে যুক্ত হতে পারে। কমিউনিটি পুলিশে যারা অবদান রেখেছেন আগামীতে তাদেরকে পুরস্কৃত করা হবে।

কমিউনিটি পুলিশিং সরকারদলীয় হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে একেএম শহীদুল হক বলেন, আমরা চাই এটি সর্বদলীয় হোক। কিন্তু কেউ যদি না আসে তাহলে তো কিছু করার নেই। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিউনিটি পুলিশের অনেকের বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়ানোর অভিযোগ রয়েছে। কিন্তু আইজিপি বলেন, ‘এমন কোনও তথ্য আমাদের কাছে নেই। যদি এমন অভিযোগ আসে তাহলে আমরা ব্যবস্থা নেবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারণাস্ত্র নয়, কূটনীতিই হোক সংঘাতের পথ: জাতিসংঘে তারেক রহমান

অপরাধ একটি রোগ: শহীদুল হক

আপডেট সময় ০৬:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭