ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

ভারতে ১৫ কোটি বছরের পুরনো ইকথিয়োসর জীবাশ্ম আবিষ্কার

অাকাশ আইসিটি ডেস্ক:

ভারতের গুজরাটের পশ্চিমাঞ্চলে কোটি বছর আগের বিলুপ্ত সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এ প্রথমবারের মতো ভারতে ইকথিয়োসর নামে প্রাণীর ফসিলের সন্ধান পাওয়া গেল। গবেষকরা জানিয়েছেন ফসিলটির বয়স ১৫ কোটি ২০ লাখ বছর প্রায়। জানা গেছে, ইকথিয়োসর বিশালাকৃতি বিলুপ্ত সামুদ্রিক সরীসৃপ। সরীসৃপটির দীর্ঘ মাথা, চারটি ডানা এবং একটি খাড়া লেজ ছিল।

গুজরাটের কুচ মরুভূমি এলাকায় ফসিলটির সন্ধান পাওয়া যায়। ভারত ও জার্মানের বিজ্ঞানী ও গবেষকদের নিয়ে গঠিত গবেষণা দল এটি আবিষ্কার করে। গবেষকদলের প্রধান অধ্যাপক গুনতুপাল্লি ভিআর প্রসাদ জানান, ৮ ফিট এ ফসিলটি প্রায় সম্পূর্ণ অবস্থায় পাওয়া গেছে। শুধু এর মাথার খুলি ও লেজের হাড়ের কিছু অংশ পাওয়া যায়নি।

সম্প্রতি গবেষকরা তাদের এ ফসিলটির সন্ধান পাওয়া ও প্রাথমিক পর্যবেক্ষণের ফলাফল একটি জার্নালে প্রকাশ করেছেন। প্লস ওয়ান সায়েন্স জার্নালে প্রকাশিত সেই গবেষণা প্রবন্ধে আবিষ্কৃত ইকথিয়োসর সম্পর্কে বলা হয়, এটি শুধু অসাধারণ আবিষ্কারই নয় এটি ভারতের জুরাসিক সময়ের ইকথিয়োসরের প্রথম নমুনা।

গবেষকরা বলছেন, ইকথিয়োসর নামে এ প্রাণীটিকে অনেকেই সাঁতারু ডায়নোসর বলে মনে করেন। তবে এটি বাস্তবে আলাদা প্রাণী। এর আকার এক থেকে ১৪ মিটার পর্যন্ত। এ প্রাণীটির খুব ধারালো দাঁত থাকায় তা অন্যান্য প্রাণীদের জন্য ভয়ের কারণ ছিল। পৃথিবী থেকে ৯০ মিলিয়ন বছর আগে এটি বিলুপ্ত হয়ে যায় বলে অনুমান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

ভারতে ১৫ কোটি বছরের পুরনো ইকথিয়োসর জীবাশ্ম আবিষ্কার

আপডেট সময় ০৫:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭