ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে কলেজছাত্র সোহাগ হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর শহরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে রাজবাড়ী মাঠে কলেজছাত্র শাহাদৎ হোসেন সোহাগ হত্যা মামলায় নয়জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে গাজীপুরের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এই দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত নয়জন হলেন মো. সেলিম, জহিরুল ইসলাম ঝন্টু, মো. জুয়েল, বাক্কা সুমন, আসাদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মো. আরিফ, মো. হানিফ ও রিপন আহমেদ জুয়েল। তাঁদের মধ্যে চারজন পলাতক। সোহাগ গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক তৃতীয় বর্ষে পড়তেন।

আদালতের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, ২০১০ সালে ৮ জানুয়ারি বিকেলে একটি পারিবারিক ঘটনা মীমাংসার জন্য কলেজছাত্র সোহাগকে মুঠোফোনে রাজবাড়ী মাঠে ডেকে নিয়ে যায় আসামিরা। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা সাদিকুজ্জামান মাইজভাণ্ডারী বাদী হয়ে একই দিনে নয়জনের নাম উল্লেখ করে জয়দবেপুর থানায় হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ দুপুরে আদালত দণ্ডাদেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজীপুরে কলেজছাত্র সোহাগ হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭