ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সু চির নাম সরাতে চায় অক্সফোর্ডের শিক্ষার্থীরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিজেদের কলেজ প্রাঙ্গণে মিয়ানমারের নেত্রী অং সান সু চির নাম চাইছে না সেন্ট হিউজ কলেজের শিক্ষার্থীরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই কলেজের শিক্ষার্থীরা ভোটের আয়োজন করে। আর ভোটের মাধ্যমেই সিংহভাগ শিক্ষার্থী নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।

সেন্ট হিউজ কলেজের ‘জুনিয়র কমনরুমে’ সু চির নাম লেখা আছে। ওই কলেজেরই ছাত্রী ছিলেন অং সান সু চি। ব্রিটিশ সংবাদমাধ্যম দি গার্ডিয়ান জানিয়েছে, গত বৃহস্পতিবার ওই কলেজের শিক্ষার্থীরা ওই সিদ্ধান্ত নিয়ে ভোটের আয়োজন করে।

রোহিঙ্গা পরিস্থিতিতে সু চির নীরবতা ও বিতর্কিত ভূমিকার কারণেই শিক্ষার্থীরা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

এর আগে ওই কলেজ প্রাঙ্গন থেকে সরিয়ে নেওয়া হয় সু চির প্রতিকৃতি। ১৯৯১ সালে শান্তির জন্য নোবেল পেয়েছিলেন সু চি। ২০১২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সু চিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও ধ্বংসযজ্ঞ শুরু হয়। নির্বিচারে রোহিঙ্গাদের ওপর অত্যাচার ও হত্যা শুরু হয়। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে থাকে। এখন পর্যন্ত প্রায় ছয়লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এ ব্যাপারে সু চি একটি ভূমিকা দেখার আগ্রহ ছিল সারাবিশ্বের। কিন্তু সু চি মিয়ানমারের সেনাবাহিনীর সুরেই কথা বলেন। আর এ কারণে বেশ সমালোচিত হন সু চি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সু চির নাম সরাতে চায় অক্সফোর্ডের শিক্ষার্থীরা

আপডেট সময় ১১:২৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭