ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশুধর্ষণ মামলার আসামি এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে খুরুশকুল এলাকায় এঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ সেলিম (২২)। তিনি কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের নতুন ফিশারিপাড়ার (মগচিতাপাড়া) মোহাম্মদ ইউনুসের ছেলে।

র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বলেন, সেলিম ও তার সহযোগিদের ধরতে খুরুশকুল এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। ঘটনাস্থলে পৌছলে র‌্যাবের দিকে তারা অতর্কিতে গুলি ছুড়তে শুরু করে।

র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সেলিম গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে সেলিমের সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হন বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গত ২৩ আগস্ট ফিশারিপাড়ায় ধর্ষণের শিকার হয় তিন বছরের এক শিশু। এ ঘটনায় সেলিমকে আসামি করে মামলা করেন শিশুর বাবা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত

আপডেট সময় ০৪:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭