ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোহলির সঙ্গে তুলনায় চটে গেলেন বাবর

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বিরাট কোহলির সঙ্গে প্রায়ই তুলনা হয় বাবর আজমের। এই প্রসঙ্গ উঠলে কখনও বিনয়ের সঙ্গে, কখনও একটু কৌশলী হয়ে জবাব দিতেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর। তবে সবশেষ চটেই গেছেন, সাংবাদিককে থামতেও বলেছেন।

পিএসএলে পেশোয়ার জালমিকে জেতাতে ৩৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেন দলটির অধিনায়ক। জিতেছে বাবরের দল জালমিও। জয়ের পর তাকে কোহলির সঙ্গে তুলনা করে প্রশ্ন করা হলে বাবর প্রশ্নটি আর এগোতে দেননি।

বাবর আজম বলেন, আপনি এটা (কোহলির সঙ্গে তুলনা) শেষ করতে পারেন। আপনি যে প্রশ্নই করছেন, তা ছেড়ে দিতে পারেন। কিন্তু আমাদের বলবেন যে আপনি এটা নিয়ে কাজ করার চেষ্টা করেন, বিশেষ করে ফিনিশিংয়ের ওপর। দেখুন, মূল বিষয় হলো কন্ডিশন বা পরিস্থিতি – দলের কী প্রয়োজন, রান রেট কত, কীভাবে খেলতে হবে এবং পিচ কেমন আচরণ করছে। আপনাকে সেই অনুযায়ী আপনার খেলার পরিকল্পনা করতে হবে এবং দলের জন্য জুটি গড়তে হবে।

বাবরের মতে, অনেক সময় চেষ্টা করলেও সফল হওয়া যায় না, ‘মাঝে মাঝে মনে হয় বলটা সহজ, কিন্তু আপনি ঠিকমতো খেলতে পারেন না। শট মারা হলেও ফাঁকা জায়গায় বল পৌঁছায় না। আপনি চেষ্টা করেন, কিন্তু রান করতে পারেন না।

এমন কঠিন সময় উতরে যাওয়ার বিষয়েও কথা বলেছেন বাবর, ওই মুহূর্তগুলোতে আমি নিজেকে আমার শক্তি, খেলার পরিকল্পনা এবং খেলার সেরা পদ্ধতির কথা মনে করিয়ে দিই। উন্নতি সময়ের সঙ্গে আসে। কখনো কখনো কয়েক মাসও লেগে যায়। আমি অনেক ম্যাচ শেষ করেছি আপনার মনে হতে পারে করিনি, কিন্তু আমি করেছি।

পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাদের মধ্যে নাম থাকবে বাবর আজমের। কিন্তু প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয়। বিশেষ করে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। স্ট্রাইক রেট থেকে শুরু করে ম্যাচ ফিনিশ। প্রায়ই সমালোচকদের নিশানায় পড়েন। এই মৌসুমে পাকিস্তান সুপার লিগে দুই ম্যাচ খেলেছেন বাবর। মোট রান ৮২। স্ট্রাইক রেট ১২৬.১৫।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোহলির সঙ্গে তুলনায় চটে গেলেন বাবর

আপডেট সময় ০৩:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬