ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাজিলের নারী ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক : 

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলকে মানুষ ফুটবলের জন্যই চেনে। ফুটবলের জনপ্রিয় দলগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। আরেকটু খোলাসা করলে- পাঁচবারের ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ ব্রাজিল।

ফুটবলের পাশাপাশি ক্রিকেটে অংশ নিয়ে সাফল্য পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন দেশটির খেলোয়াড়রা।

বৃহস্পিতবার ব্রাজিলের নারী ক্রিকেটার লরা কারদোসো অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন। যা ছেলে এবং মেয়েদের ক্রিকেট মিলে বিশ্ব রেকর্ড। লরা একাই নিয়েছেন ৯ উইকেটে। বিশ্ব এর আগে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এমন নজির দেখেনি।

বৃহস্পতিবার কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে নতুন এই মাইলফলক স্পর্শ করেন লরা কারদোসো। লেসোথোর বিপক্ষে লরা ৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় শিকার করেন ৯ উইকেট।

এই ম্যাচে আগে ব্যাট করে ২০২ রানের পাহাড় গড়ে ব্রাজিল। টার্গেট তাড়া করতে নেমে কারদোসোর গতির মুখে পড়ে ৬.২ ওভারে মাত্র ১৩ রানেই অলআউট হয় লেসোথো। ১৮৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় ব্রাজিল।

কারদোসো দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক করেন। চতুর্থ ওভারে নেন আরও ৪ উইকেট। ষষ্ঠ ওভরে শিকার করেন আরও ২ উইকেট।

এই টুর্নামেন্টে ব্রাজিল, বতসোয়ানা ও লেসোথো ছাড়াও খেলছে মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের নারী দল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাজিলের নারী ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

আপডেট সময় ০৭:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬