ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রেমিকের সঙ্গে অভিমান করে বিষপানে প্রেমিকার মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে বিষপান করে প্রেমিকা তন্বি কস্তা (১৬)। পরে হাসাপতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে সোমবার দুপুরে নিহতের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা (নং ২৩) দায়ের করেছেন। অপমৃত্যু ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই আলাল উদ্দিন।

নিহত তন্বি উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের অনিল কস্তার মেয়ে। সে ওই ইউনিয়নের বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়তো।

নিহত তন্বির বাবা অনিল কস্তার বরাদ দিয়ে এসআই আলাল উদ্দিন জানান, তার মেয়ের একই ইউনিয়নের জয়নমবের এলাকার সিমান্ত (২২) নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। রোববার বিকেলে ঘটনার আগে ওই ছেলের সঙ্গে মোবাইল ফোনে প্রায় আধা ঘণ্টা কথা বলে। এর কিছুক্ষন পর নিজ ঘরে ঢুকে ইঁদুর মারার ঔষধ (কীটনাশক) পান করে। এ সময় যন্ত্রনায় ছটফট করতে শুরু করলে বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মীর মোহাম্মদ মহিউদ্দিন। ওখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এসআই আরো জানান, নিহতের বাবা আবেদনের প্রেক্ষিতে কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। যার শেষ কৃত্য অনুষ্ঠান সোমবার বিকেলে সম্পন্ন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেমিকের সঙ্গে অভিমান করে বিষপানে প্রেমিকার মৃত্যু

আপডেট সময় ০১:৩৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭