ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

হৃদয়-মায়ার্সের তাণ্ডবে বরিশালের দুরন্ত জয়

আকাশ স্পোর্টস ডেস্ক :

কাজটা বোলাররাই সেরে রেখেছিলেন। স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ১২৫ রানেই আটকে দিয়েছিলেন জাহানদাদ খান-রিশাদ হোসেনরা। জয়ের জন্য ফরচুন বরিশালের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ১২৬ রান। সে রান তুলতে মোটে ১০.৩ ওভার খরচ করেছেন দলটির ব্যাটাররা।

তাওহিদ হৃদয় আর কাইল মায়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় পেয়েছে বরিশাল। এই জয়ে চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে তামিম ইকবালের দল। টানা তিন হারে তলানিতে চলে গেছে সিলেট।

যদিও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই হোঁচট খেয়েছিল বরিশাল। আগের ম্যাচে জয়ের নায়ক তামিম ইকবাল এদিন ‘গোল্ডেন ডাক’ মেরে ফিরেছেন। অন্য ওপেনার নাজমুল হোসেন শান্ত ৩ বলে ৪ রানের বেশি করতে পারেননি।

তবে ৬ রানে ২ উইকেট হারানো দলকে এরপর টেনে নিয়েছেন তাওহিদ হৃদয় এবং কাইল মায়ার্স। তৃতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তারা।

দল যখন জয়ের হাতছোঁয়া দূরত্বে তখন ব্যক্তিগত ৪৮ রানে তানজিম সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হৃদয়। তার ২৭ বলে খেলা ইনিংসে ছিল ৮টি চার আর ২টি ছক্কার মার।

হৃদয় ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মায়ার্স। ৩১ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। রানের খাতা খোলার আগেই ওপেনার রনি তালুকদারের (০) উইকেট হারায় সিলেট। তবে অন্য ওপেনার রাকিম কর্নওয়াল (১৮), জাকির হাসান (২৫) এবং জর্জ মানসিদের (২৮) ব্যাটে শুরুটা একেবারে মন্দ হয়নি দলটির। ৭ ওভারেই তারা স্কোরবোর্ডে ২ উইকেটে ৭০ রান জমা করেন।

ধসের শুরুটা হয় নবম ওভারে। এক বলের ব্যবধানে মানসি এবং অ্যারন জোনসকে সাজঘরের পথ চেনান জাহানদাদ খান। সেই যে আসা-যাওয়ার মিছিল শুরু, তা আর থামেনি। ২ উইকেটে ৭৬ থেকে মুহূর্তেই ৮ উইকেটে ৮৯ রানে পরিণত হয় দলটি। মাঝে আরিফুল ২৯ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৬ রান করে সিলেটকে একশ পার করে দেন।

বরিশালের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান পাকিস্তানি পেসার জাহানদাদ ও বাংলাদেশের রিশাদ হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

হৃদয়-মায়ার্সের তাণ্ডবে বরিশালের দুরন্ত জয়

আপডেট সময় ০৯:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫