ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে গৃহবধূর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাঘায় জেবা খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকারের পুত্রবধূর লাশ নিজ বাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আবদুল কুদ্দুস সরকারের ছোট ছেলে শামিম আহাম্মেদ এক সন্তানসহ তিন বছর আগে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। পরে জেবা খাতুন নামে এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। জেবা খাতুন উপজেলার ধন্দ বোয়ালিয়া গ্রামের বাদশা আলীর মেয়ে।

শামিম জানান, শুক্রবার বিকেল ৩টার সময় তার এক বছরের ছেলে আনাম সরকারকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে চায়। এটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী জেবা খাতুনকে বাদ দিয়ে ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। বাড়িতে ফিরে এসে দেখেন তার স্ত্রী নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলছে। তাৎক্ষণিক তার আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে গিয়ে লাশ নামানো হয়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শামিমের চাচা মহিদুল ইসলাম সরকার জানান, ঘটনার সময় বাসায় কেউ ছিল না। বৃহস্পতিবার তার বড় ভাই আবদুল কুদ্দুস সরকার ও তার ভাবী চিকিৎসার জন্য ভারতে গেছেন। আর শামিমের বড় ভাই ব্যবসার কাজে বাইরে ছিল। তবে স্থানীয় লোকজন বলছেন, শামিম ও তার স্ত্রী জেবার মধ্যে বিভিন্ন পারিবারিক দ্বন্দ্ব নিয়ে মাঝেমধ্যে ঝগড়া-বিবাদ হতো। এই কারণে এই মৃত্যুটিকে অনেকে আত্মহত্যা আবার কেউ কেউ রহস্যজনক মৃত্যু বলে দাবি করেছেন।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানান, প্রাথমিক অবস্থায় লাশ দেখে কোনো মন্তব্য করা যাচ্ছে না। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে সন্ধ্যা পর্যন্ত মেয়ের পরিবার থানায় কোন অভিযোগ করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৩৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭