ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ২৩ জুন সারাদেশে সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট: পানিসম্পদ প্রতিমন্ত্রী নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতি ইসরাইলকে ঝুঁকির মুখে ফেলছে’ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের টঙ্গী মিলগেট কো-অপারেটিভ মার্কেট সংলগ্ন ওয়াপদা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ৭টি টুকরো কাপড়ের গুদাম ও তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার ভোরে মুন্নু কলোনির ওয়াপদা গেট এলাকায় এই ঘটনা ঘটেছে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ মার্কেটের একটি গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মূর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ফরিদ হোসেন, জসিম উদ্দিন, মামুন মিয়া, হোসেন আলী, আবুল হোসেনের টুকরো কাপড় ও তুলার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান মালিক মামুন মিয়া জানান, ওই মার্কেটে আমার ২টি, ফরিদ হোসেনের ২টি, জসিম উদ্দিনের ১টি, আবুল হোসেনের ১টি ও হোসেন আলীর ১ গুদাম এবং তাতে রক্ষিত মেশিনপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের অন্তত ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট, কয়েল অথবা বিড়ি সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত করে প্রকৃত কারণ বলা যাবে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ৩০-৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন

আপডেট সময় ১১:১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪