ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

টাকার জন্য স্বামীকে হত্যা, সম্পত্তির লোভে বাবাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন নাসিমা

আকাশ জাতীয় ডেস্ক :

খাগড়াছড়ির মানিকছড়িতে অর্থনৈতিক লেনদেন ও পরকীয়ার জেরে প্রবাসী শাকিল প্রকাশ মুসাকে হত্যাকাণ্ডের ১১ বছর পর রহস্য উদঘাটন করে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার আরেফিন জুয়েল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওমান প্রবাসী শাকিলের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল ভাবি নাসিমা আক্তারের। শাকিল প্রবাসে থাকাকালীন আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ও পরবর্তীতে বিয়ে হয় নাসিমার। বিষয়গুলো ধামাচাপা দিতে এবং প্রবাস থেকে শাকিলের পাঠানো অর্থ আত্মসাতের লক্ষ্যে কৌশলে তাকে ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর দেশে এনে পরিবারের সদস্যদের সহযোগিতায় হত্যার পর মরদেহ গুম করে নাসিমা।

১১ বছর পর বাবা ও ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাদের ফাঁসানোর লক্ষ্যে নাসিমা শাকিলের মাকে হত্যার বিষয়টি জানায় এবং ঘটনার সাক্ষী হয়; কিন্তু পুলিশের তদন্তে রহস্য উদঘাটনে নাসিমা মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত হয়।

বর্তমানে নাসিমা আক্তার, তার স্বামী মনির হোসেনসহ অপর আসামি শরিয়ত উল্লাহ ও দেলোয়ার কারাগারে রয়েছেন। তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক খাগড়াছড়ির মানিকছড়ি ও চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে কিছু হাঁড়, মাথার খুলি ও কাপড়ের অংশ উদ্ধার করা হয়। ডিএনএ টেস্টের মাধ্যমে যার পরিচয় শনাক্তের কাজ চলছে।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

টাকার জন্য স্বামীকে হত্যা, সম্পত্তির লোভে বাবাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন নাসিমা

আপডেট সময় ১০:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪