ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত আমি যে সময় জেলখানায়, হানজালা সে সময় বিড়াল হয়ে বসে থাকত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: রাশেদ ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর সৌদিকে উড়িয়ে শক্তির জানান দিল স্পেন বাজেটে কম আয়ের মানুষের ওপর করের বোঝা, স্বস্তি ধনীদের: সিপিডি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি ‘স্লিপ অব টাং’

মাইক্রোপ্লাস্টিক কণার মাধ্যমে মেঘ গঠনের সম্ভাবনা গবেষণায়

আকাশ জাতীয় ডেস্ক :

মাইক্রোপ্লাস্টিক কণা কীভাবে জলবায়ু ও আবহাওয়া প্রভাবিত করতে পারে, সে সম্পর্কে নতুন একটি গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পেন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রকাশিত গবেষণায় দাবি করেছেন, মাইক্রোপ্লাস্টিক কণা মেঘ গঠনে ভূমিকা রাখছে। মাইক্রোপ্লাস্টিক কণা বাতাসে বরফ-নির্মাণ কণার (আইস-নিউক্লিয়েটিং পার্টিকল) মতো কাজ করে, যা সাধারণ অবস্থায় মেঘ না গঠন করা পরিবেশেও মেঘের সৃষ্টি ঘটাতে পারে। গবেষণাটি এই সপ্তাহে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি: এয়ার সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষকরা ল্যাবরেটরিতে চার ধরণের মাইক্রোপ্লাস্টিক পরীক্ষা করেন। ছোট পানির ফোঁটায় এগুলোকে ভাসিয়ে ধীরে ধীরে ঠাণ্ডা করে দেখা হয়, কীভাবে এগুলো বরফ গঠনে প্রভাব ফেলে। পরীক্ষায় দেখা যায়, মাইক্রোপ্লাস্টিক কণা যুক্ত ফোঁটাগুলি সাধারণ ফোঁটার চেয়ে ৫-১০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জমে যায়। সাধারণত একটি ত্রুটিহীন বায়ুমণ্ডলীয় পানির ফোঁটা প্রায় -৩৮ ডিগ্রি সেলসিয়াসে জমে যায়। তবে অধিকাংশ মাইক্রোপ্লাস্টিক যুক্ত ফোঁটা প্রায় -২২ ডিগ্রি সেলসিয়াসে জমে যায়। এর মাধ্যমে তারা সিদ্ধান্তে আসেন যে, পানির ফোঁটায় মাইক্রোপ্লাস্টিকের মতো অদ্রবণীয় পদার্থ যুক্ত হলে তা উষ্ণতায় বরফ গঠন ঘটাতে পারে।

পেন স্টেট ইউনিভার্সিটির রসায়নের অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক মিরিয়াম ফ্রিডম্যান জানান, এটি এখন স্পষ্ট যে মাইক্রোপ্লাস্টিক কণা আমাদের জলবায়ু ব্যবস্থার সাথে কীভাবে যুক্ত হচ্ছে তা আরও ভালোভাবে বুঝতে হবে। কারণ আমরা দেখেছি যে মাইক্রোপ্লাস্টিক কণা মেঘ গঠনের প্রক্রিয়া প্রভাবিত করতে পারে। সাধারণভাবে মেঘ সূর্যের আলো প্রতিফলিত করে পৃথিবীর পৃষ্ঠকে শীতল করতে পারে, তবে নির্দিষ্ট উচ্চতায় মেঘ তাপ ধরে রেখে উষ্ণতা বৃদ্ধি করতে পারে।

ফ্রিডম্যান আরও বলেন, যদি মাইক্রোপ্লাস্টিক মিশ্র-পর্যায়ের মেঘ গঠনে প্রভাব ফেলে, তাহলে তা জলবায়ুকেও প্রভাবিত করতে পারে। তবে এর সামগ্রিক প্রভাব মডেল করা বর্তমানে অত্যন্ত কঠিন।

উল্লেখ্য, মাইক্রোপ্লাস্টিক কণাগুলি ৫ মিলিমিটার বা তার চেয়ে ছোট এবং পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে পাওয়া গেছে। মারিয়ানা ট্রেঞ্চ থেকে শুরু করে মাউন্ট এভারেস্ট পর্যন্ত, এমনকি মানব মস্তিষ্ক এবং গভীর সমুদ্রের মাছের পেটে পর্যন্ত এই কণাগুলি চিহ্নিত হয়েছে। বিজ্ঞানীরা মাইক্রোপ্লাস্টিক দূষণের কারণে বিশ্বজুড়ে একটি জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছেন। এটি সকল জীবের স্বাস্থ্য ও কল্যাণের জন্য হুমকিস্বরূপ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

মাইক্রোপ্লাস্টিক কণার মাধ্যমে মেঘ গঠনের সম্ভাবনা গবেষণায়

আপডেট সময় ১১:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪