ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বরিশালের মুলাদীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকান ভাঙচুর আ.লীগ কর্মীর

আকাশ জাতীয় ডেস্ক :

বরিশালের মুলাদীতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন দোকানের দেয়াল ভাঙার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে। পরে স্থানীয় ও পুলিশের ধাওয়ায় আওয়ামী লীগ কর্মী পালিয়ে গেলে তার মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আওয়ামী লীগ কর্মীর নাম সাইফুল ইসলাম খান। তিনি চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম খানের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী।

বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. হাতেম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আলী আহসান মোল্লা জানান, দুই দিন আগে সোনামদ্দিন বন্দরের পুরাতন ঘরটি ভেঙে নতুন পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন তিনি। শনিবার বিকেলে আওয়ামী লীগ কর্মী সাইফুল ইসলাম খান ৮-১০ জন সহযোগী নিয়ে বন্দরে যান এবং দোকান নির্মাণ করতে হলে ১০লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাইফুল খান ও তার লোকজনেরা নির্মাণাধীন দোকানের দেয়াল গুড়িয়ে দেয়। ওই সময় বন্দরের ব্যবসায়ীরা বোয়ালিয়া ফাঁড়ি পুলিশে সংবাদ দিয়ে সাইফুল খান ও তার লোকজনদের ধাওয়া করলে তারা ১টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করেন।

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী সাইফুল ইসলাম খানের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বোয়ালিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. হাতেম আলী বলেন, ব্যবসায়ীর নির্মাণাধীন দোকান ঘর ভেঙে ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

বরিশালের মুলাদীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকান ভাঙচুর আ.লীগ কর্মীর

আপডেট সময় ০৭:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪