ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

স্তন ক্যান্সারে বছরে প্রাণ হারাচ্ছেন সাড়ে ৭ হাজার নারী

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এদের মধ্যে মারা যান প্রায় সাড়ে ৭ হাজার। অধিকাংশ নারীর মধ্যেই স্তন ক্যান্সারের ঝুঁকি থাকা সত্ত্বেও বিষয়টি নিয়ে আলোচনা করতে অনেকে সংকোচবোধ করেন। ২০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে মাসিকের পর নিজে নিজে স্তন পরীক্ষা করা উচিত। ৪০ বছর বয়সের পর থেকে বছরে একবার ম্যামোগ্রাম করানো উচিত।

স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতা বাড়াতে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এমন তথ্য জানিয়েছেন স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা।

“আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ‘প্রাণ আরএফএল গ্রুপ’ -এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারের মূল উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির নারী কর্মকর্তা ও কর্মচারীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন করে তোলা। সেমিনারে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফ্যাইনান্স) উজমা চৌধুরী; ডিজিএম অ্যান্ড হেড অফ কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, ডা. লোপাসহ প্রাণ আরএএল গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া সাবেক কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহিমা বেগম,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, হুসনা কাদরী, সামিউল ইসলাম হিরণ ও ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের’ প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বিপ্লব অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত অবস্থায় পাওয়ার

স্তন ক্যান্সারে বছরে প্রাণ হারাচ্ছেন সাড়ে ৭ হাজার নারী

আপডেট সময় ০৭:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪