ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ইরানে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪ জনের মৃত্যুদণ্ড

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত চারজনকে প্রাথমিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বিচার বিভাগের জনসংযোগ অফিস বুধবার এ তথ্য জানিয়েছে।

এই রায় ইরানের ওরুমিয়েহ বিপ্লবী আদালত কর্তৃক ঘোষণা করা হয়।

এদিন বিচার বিভাগের জনসংযোগ অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, এই চারজনের মধ্যে তিনজনকে একটি মামলায় এবং অন্য একজনকে আলাদা একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

এদের বিরুদ্ধে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতা এবং ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, অভিযুক্তদের মধ্যে তিনজন ইরানের বিখ্যাত বিজ্ঞানী শহিদ মোহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামাদি দেশে প্রবেশ করানোর কাজে যুক্ত ছিল। তারা ইসরাইলের মোসাদ নেটওয়ার্ককে এই কার্যক্রম পরিচালনায় সহায়তা করে।

মোহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ড

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা সংস্থার প্রধান মোহসেন ফখরিজাদেহ ২০২০ সালের ২৭ নভেম্বর তেহরান প্রদেশের দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরে একটি সন্ত্রাসী হামলায় নিহত হন।

এই মামলার আসামিরা মোসাদের মাধ্যমে পরিকল্পনা ও সরঞ্জাম সরবরাহে সহায়তা করে বলে অভিযোগ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

ইরানে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ১০:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪