ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাইবান্ধায় ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরি

আকাশ জাতীয় ডেস্ক :

গাইবান্ধায় সোনালী ব্যাংকে সেবা নিতে আসা ছামাদ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ গ্রাহকের ৯৩ হাজার টাকা চুরি করে পালিয়েছে দুই চোর।

বুধবার (৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে গাইবান্ধার সোনালী ব্যাংকের প্রধান শাখায় এই চুরির ঘটনা ঘটে।

ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, ব্যাংকের ভেতরে এক নম্বর কাউন্টারে এক বৃদ্ধ টাকা জমা দেওয়ার জন্য টাকা বের করে রাখেন। এসময় তার পাশে শার্ট-প্যান্ট পরিহিত দুই ব্যক্তি ঘুরঘুর করছিলেন। তাদের একজনের হাতে ফাইল ছিল। পরে সুযোগ বুঝে ওই দুইজনের একজন নিজের পকেট থেকে ১০ টাকার একটি নোট মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে টাকা ওয়ালা বৃদ্ধের পায়ের কাছে ঠেলে দেয় এবং বৃদ্ধকে টাকা পড়েছে বলে জানায়। বৃদ্ধ তখন মেঝে থেকে টাকা তোলার জন্য নিচু হলে কাউন্টারের সামনের টেবিলে রাখা ৯৩ হাজার টাকা নিয়ে পালায় ওই দুই ব্যক্তি।

সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার অ্যাসিস্টেন্ট ম্যানেজার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি দুঃখজনক। গ্রাহকদের যেমন সতর্ক হতে হবে। তেমনি আমাদেরকেও আরো সতর্ক হতে হবে। তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে অবগত করেছি। তারা এসে ভিডিও ফুটেজ নিয়ে গেছে।’

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এ বিষয়ে ভুক্তভোগী ছামাদ মিয়া থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তসহ চোরদের ধরতে পুলিশ কাজ করছে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাইবান্ধায় ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরি

আপডেট সময় ০৯:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪