ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নিখোঁজের ৪ ঘণ্টা পর নদীতে মিলল ইন্দোনেশীয় নাগরিকের লাশ

আকাশ জাতীয় ডেস্ক :

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে ফাইজির রহমানের (৪৮) নামে এক ইন্দোনেশীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার সময় উপজেলার ১নং বুলাকীপুর ইউপির অন্তর্গত করতোয়া নদীর কুলানন্দপুরঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। প্রাথমিকভাবে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালালেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বেলা সাড়ে ১১টায় নদী থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত ইন্দোনেশীয় নাগরিক ফাইজির রহমান তাবলিগ জামায়াতের সঙ্গে এসেছিলেন। তাবলিগের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

স্থানীয়রা জানান, সকালে তাবলিগের ৩-৪ জন মুসল্লি নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে হঠাৎ বিদেশি নাগরিক ফাইজির নিখোঁজ হয়ে যায়। গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে বাহিনী দুটির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আমরা নিশ্চিত দুর্ঘটনায় কবলিত হয়ে ওই মুসল্লি মারা গেছেন। যেহেতু নিখোঁজ ব্যক্তি বিদেশি নাগরিক। আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। তাবলিগ জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিরা ইন্দোনেশীয় দূতাবাসে যোগাযোগ করেছে। আমাদের উর্ধ্বতন কতৃপক্ষ এবং দূতাবাসের প্রতিনিধি ঘটনাস্থলে আসার কথা। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

নিখোঁজের ৪ ঘণ্টা পর নদীতে মিলল ইন্দোনেশীয় নাগরিকের লাশ

আপডেট সময় ০৬:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪