ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সীগঞ্জে প্রবাসী স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ২

আকাশ জাতীয় ডেস্ক :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়। এ ঘটনায় মো. হোসেন ও রকিব নামে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

লিপি আক্তার (৩৫) মালবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নূরুল ইসলাম শেখ নূরুর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে বাথরুমে যান লিপি আক্তার। লিপি আক্তারের সাত বছরের ছেলে মো. মোস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার তাদের মা ঘরে আসতে দেরি দেখে দুজনে বাহিরে গিয়ে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পায়। ছেলে-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ রাত ১২টায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মো. হোসেন ও রকিব নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

মুন্সীগঞ্জে প্রবাসী স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ২

আপডেট সময় ০৬:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪