ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

স্পেনের রাজা-রানি-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়ে মারলেন ক্ষুব্ধ জনতা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইউরোপের দেশ স্পেনের রাজা, রানি ও প্রধানমন্ত্রীর প্রতি কাদা ছুড়ে মেরেছেন বিক্ষুবদ্ধ জনতা।

রবিবার দেশটির পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া প্রদেশের পাইপোর্তা শহরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গত কয়েক দিনের বন্যায় ওই অঞ্চলে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এরপর রবিবার সেখানে পরিদর্শনের গেল বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন দেশটির রাজা, রানি ও প্রধানমন্ত্রী। তাদের গায়ে কাদা নিক্ষেপ করা হয়।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রবিবার পাইপোর্তা শহরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তার সঙ্গে ছিলেন ভ্যালেন্সিয়ার আঞ্চলিক প্রধান কার্লোস মেজন।

সফরকালে বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হতে হয় প্রধানমন্ত্রী ও আঞ্চলিক প্রধানকে। ক্ষুব্ধ জনতা কাদা ছুড়লে সেটা তাদের গায়ে লাগে। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত দু’জনকে সেখান থেকে সরিয়ে নেন।

একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিজিয়াকেও।

প্রতিবেদন থেকে জানা গেছে, জনতার ছোড়া কাদা রাজা–রানির মুখে ও কাপড়ে লাগে। ঘটনার পরপরই তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উদ্ধারকাজে ধীরগতির কারণে ক্রমেই বিক্ষুব্ধ হয়ে উঠেছে ভ্যালেন্সিয়ার মানুষ। তাই রাষ্ট্র ও সরকারপ্রধানের সফরে তারা প্রতিবাদী হয়ে ওঠেন। এমনকি রাজা, রানি ও প্রধানমন্ত্রীর সামনে ‘হত্যাকারী’ বলে চিৎকার করে প্রতিবাদ করেন অনেকে।

পরে স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, রাষ্ট্র ও সরকারপ্রধানের ভ্যালেন্সিয়া সফর স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার স্পেনে মুষলধারে বৃষ্টি হয়। এর জেরে দেশটির পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। ভেসে যায় বিভিন্ন সেতু, সড়ক ও ভবন। পানির তোড় থেকে বাঁচতে অনেক মানুষকে বাড়ির ছাদে উঠতে বা গাছ আঁকড়ে ধরতে দেখা যায়।

আপলোডকারীর তথ্য

৪২৯ রান করেও ইংল্যান্ডের হার, শ্রীলঙ্কার রূপকথার জয়

স্পেনের রাজা-রানি-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়ে মারলেন ক্ষুব্ধ জনতা

আপডেট সময় ১২:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪