ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কালিয়াকৈরে পুকুর থেকে শিশু ও নারীর মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলির চালা এলাকার একটি পুকুর থেকে এক শিশু ও নারীর লাশ উদ্ধার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ। লাশ দুটির নাম পরিচয় এখনও শনাক্ত পারে করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মৌচাক তেলির চালা মমির আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। এ সময় নিহত ওই নারীর পরনে ছিল নীল রঙের থ্রিপিস এবং ওই শিশুটির পরনে ছিল হলুদ রঙের টি-শার্ট।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর বারোটায় স্থানীয় শিশুরা মমির আলী হাজির পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে শিশুরা দেখতে পায় পুকুরের দুটি লাশ ভাসছে তখন তারা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা পুকুর পাড়ে ছুটে এসে দেখতে পায় পুকুরে এক শিশু ও নারীর লাশ ভাসছে। তখন তারা ৯৯৯ মাধ্যমে পুলিশের খবর দিলে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানা মৌচাক পুলিশ ফাড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, ট্রিপল লাইনে মাধ্যমে দুটি লাশ পাওয়া সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুটি লাস্ট উদ্ধার করেছি। তাদের মধ্যে একজন নারী আর একজন শিশু ছেলে রয়েছে তাদের নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে তার সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কালিয়াকৈরে পুকুর থেকে শিশু ও নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪