ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন

পুত্রের সঙ্গে দেখা করতে গিয়ে কারা ফটকে গাঁজাসহ আটক পিতা

আকাশ জাতীয় ডেস্ক: 

হত্যা মামলার আসামি হিসেবে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে বন্দি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজা ও গাঁজা সেবনের সামগ্রীসহ কারা ফটকে কারারক্ষীদের হাতে আটক হয়েছেন পিতা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। আটককৃতের নাম মো. গোলাম আক্তার (৫৪)। তিনি কুমিল্লা মুরাদ নগরের পীর কাশিমপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার এসআই মো. শওকত ইমরান জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম দর্শনার্থী মো. গোলাম আক্তারের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা, ১০ গ্রাম টোবাকো তামাক, একটি কলকি ও একটি কেঁচি উদ্ধার করে। পরে বিষয়টি কোনাবাড়ী থানার পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ দর্শনার্থী মো. গোলাম আক্তারকে আটক করে থানা হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে আটক গোলাম আক্তার জানান, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি তার ছেলে সাইফুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

পুত্রের সঙ্গে দেখা করতে গিয়ে কারা ফটকে গাঁজাসহ আটক পিতা

আপডেট সময় ০৭:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২