ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

৩১ হাজার বছর আগেও মানবদেহে অস্ত্রোপচার হয়েছিল!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইন্দোনেশিয়ায় ৩১ হাজার বছর আগে এক ব্যক্তির দেহে অস্ত্রোপচারের মাধ্যমে অঙ্গচ্ছেদ করা হয়েছিল। সেই কঙ্কাল খুঁজে পাওয়া গেছে বলে দাবি এক দল প্রত্নতত্ত্ববিদের।

তাদের দাবি, অস্ত্রোপচার করে ওই ব্যক্তির বাঁ পায়ের পাতা বাদ দেওয়া হয়েছিল। নিউজউইকের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এর আগে প্রাচীনতম অঙ্গচ্ছেদ অস্ত্রোপচারের নিদর্শন ছিল ফ্রান্সে। ৭ হাজার বছর আগে সেখানকার এক কৃষকের হাত কেটে বাদ দেওয়া হয়েছিল অস্ত্রোপচারের মাধ্যমে।
নতুন কঙ্কালের বিস্তারিত বিবরণ আন্তর্জাতিক জার্নাল ‘নেচার’ এ দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার বোর্নিয়োর একটি প্রাচীন গুহায় ওই কঙ্কালটি পাওয়া গেছে। কঙ্কালটি এক প্রাপ্তবয়স্ক যুবকের বলে অনুমান করা হচ্ছে।

প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন, ওই ব্যক্তি যখন ছোট ছিলেন, সম্ভবত তখন তার বাঁ পায়ে ওই অস্ত্রোপচার করা হয়েছিল। কাটা পা নিয়েই বেশ কয়েক বছর কাটিয়েছিলেন যুবক।

বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা ব্যবস্থা উন্নত না হলে এই ধরনের জটিল অস্ত্রোপচার সম্ভব নয়। ৩১ হাজার বছর আগেই প্রাচীন ইন্দোনেশিয়ায় সেই চিকিৎসা সেবা পেয়েছিলেন মানুষ।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এটাই প্রাগৈতিহাসিক অস্ত্রোপচারের প্রথম প্রমাণ। চিকিৎসা ব্যবস্থায় প্রাচীন মানুষ যে কতটা এগিয়ে ছিল, এই কঙ্কাল তারই প্রমাণ। প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে ইতিহাসবিদদের ধারণাই বদলে দিয়েছে এই নতুন আবিষ্কার।

ইন্দোনেশিয়ার লিয়াং টেবো গুহায় কঙ্কালটি পাওয়া গেছে। পায়ের কাটা অংশে কোনও ঘা বা সংক্রমণের চিহ্ন ছিল না। গবেষকরা বলেছেন, পরিকল্পিত পদ্ধতিতে এই অঙ্গচ্ছেদ করা হয়েছে। তবে কোন যন্ত্র এই অস্ত্রোপচারে ব্যবহৃত হয়েছিল, কীভাবে সংক্রমণ প্রতিরোধ করা হয়েছিল, তা জানা যায়নি। মনে করা হচ্ছে, কোনো ধারালো পাথরের যন্ত্র দিয়ে পায়ের ওই অংশ কাটা হয়েছিল। সংক্রমণ আটকানো হয়েছিল উচ্চ আয়ুর্বেদিক গুণসম্পন্ন কোনো উদ্ভিদের সাহায্যে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

৩১ হাজার বছর আগেও মানবদেহে অস্ত্রোপচার হয়েছিল!

আপডেট সময় ০৭:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২