ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শোকসভার খাবার নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ, ৬ জন হাসপাতালে

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ছাত্রলীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ছয় জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার বরমী ইউনিয়ন আওয়ামী লীগের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।

সূত্রে জানা গেছে, আলোচনা ও মিলাদ মাহফিল শেষে বিকাল ৪টায় খাবার বিতরণের সময় হট্টগোল শুরু হয়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ মঞ্চে উঠেন। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি দায়িত্বশীলদেরকে দুই মিনিটের মধ্যে তার সঙ্গীয় নেতাকর্মীদের খাবার দিতে নির্দেশ দেন। এতে খাবার বিতরণের দায়িত্বে থাকা অন্য ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠেন।

এ সময় জেলা ছাত্রলীগ সভাপতির সঙ্গে আসা নেতাকর্মীদের সঙ্গে খাবার বিতরণের দায়িত্বে থাকা স্থানীয় ছাত্রলীগ ও ভিটিপাড়া কেএইচকে উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এক পর্যায়ে জেলা ছাত্রলীগ সভাপতির সঙ্গীয় নেতাকর্মী, স্থানীয় ছাত্রলীগ ও স্কুল ছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক সময় সংঘর্ষে যোগ দেন এলাকাবাসী। পরে জেলা ছাত্রলীগ সভাপতির সঙ্গীয় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে চলে যায়। এ সময় আত্মরক্ষার্থে কয়েকজনকে পাশের পুকুরে ঝাঁপ দেন।

সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তারা হলেন- রাফি (১৭) মেহেদী (১৭), সাদিক (১৯), নবীন (১৯), অরুপ (২১) ও তাওহিদ (১৯)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নবীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ বলেন, খাবার নিয়ে বিচ্ছিন্ন ঘটনার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বড় ধরনের সংঘর্ষ এড়াতে আমি স্থান ত্যাগ করি। আমার সঙ্গীয় নেতাকর্মীরাও সভাস্থল ছেড়ে চলে আসে।

বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ পন্ডিত বলেন, শোক দিবসের সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ আমরা মঞ্চে বসা ছিলাম। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতির সঙ্গে আসা নেতাকর্মী ও স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণকে কেন্দ্র করে সামান্য হট্টগোল হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শোকসভার খাবার নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ, ৬ জন হাসপাতালে

আপডেট সময় ১১:২২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২