ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

সামর্থ্যের চেয়ে শতভাগ বেশি দেওয়ার অঙ্গীকার টাইগারদের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টিতে ফর্মটা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের। শেষ ১৫ ম্যাচের কেবল দুটিতে এসেছে জয়। তবে নতুন অধিনায়ক ও টেকনিক্যাল পরামর্শক নিয়ে এশিয়া কাপে ভালো কিছুর প্রত্যাশা সবার।

আগামী মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এর আগে গত দুই দিন আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। শুক্রবারের অনুশীলনশেষে উদ্বোধনী ব্যাটার এনামুল হক বিজয় জানিয়েছেন, সামর্থ্যের চেয়ে বেশি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা সবাই মনে করছি দারুণ একটি প্রভাব ফেলতে পারবো। টিমকে যতটুক দেয়ার সামর্থ্য আছে তার থেকে শতভাগ বেশি দেয়ার চেষ্টা করবো সবাই। এই অঙ্গীকার সবাই করেছে, এবং এটা বিশ্বাস করি যে আমরা পারবো। ’

টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামকে নিয়ে বিজয় বলেছেন, ‘আসলে শ্রীরাম আসার পর আমাদের দারুণ একটা মিটিং হয়েছে। বোলিং-ব্যাটিং এবং স্পিন বিভাগ, ফিল্ডিং বিভাগ আমরা কিভাবে কী করব, এটা আসলে আমরা পরিষ্কার মনোভাব নিয়ে আছি। প্রতিটা ক্রিকেটার জানে তাদের কাজটা কী। ’

‘সাকিব ভাই থেকে শুরু করে টিমের সিনিয়র-জুনিয়র ক্রিকেটার যারা আছে সবাই আন্তরিক, এবং খুবই মনোযোগী অনুশীলনে। দুই দিন অনুশীলন করে মনে হচ্ছে আমরা খুব ভালো প্রস্তুতি নিচ্ছি। পরিকল্পনা অনুযায়ী কার কি রুটিন, কার কি দায়িত্ব এগুলি খুবই মনোযোগের সঙ্গে করার চেষ্টা করছি। ’

Tag :
আপলোডকারীর তথ্য

টাকা উত্তোলনে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

সামর্থ্যের চেয়ে শতভাগ বেশি দেওয়ার অঙ্গীকার টাইগারদের

আপডেট সময় ০৭:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২