ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুলিস্তানে বাবার দোকানে বসা শিশুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত!

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর গুলিস্তান ফুলবাড়ীয়া সিটি সুপার মার্কেটের বেজমেন্টে বাবার দোকানে ঘুরতে এসে ছুরিকাঘাতে আহত হয়েছে মো. ইউসুফ (৯) নামে এক শিশু। শিশুটি এখন মৃত্যু শয্যায়।

বুধাবার (২৪ আগস্ট) বেলা ৩টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর দু’সন্তানের মধ্যে ইউসুফ বড়। বর্তমানে ওয়ারী জয়কালী মন্দির এলাকায় একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতো সে এবং স্থানীয় একটি মাদরাসায় পড়াশুনা করত।

আহত শিশুর নানা কবির হোসেন জানান, ওই মার্কেটের বেজমেন্টে ইউসুফের (আহত শিশু) বাবার দু’টি দোকান। একটি নিজস্ব (মোহাম্মদ আলী বস্ত্রালয়) অপরটি ভাড়ায় চালিত (খবির বস্ত্রালয়)। আজ সকালে ইউসুফ বায়না ধরে সে বাবার দোকানে যাবে। পরে আমি তাকে দোকানে নিয়ে যাই। ভাড়ায় চালিত খবির বস্ত্রালয়ের সামনে বসা অবস্থায় ওই দোকানের মালিকের ছেলে সাইফুল (৩৫) হঠাৎ এসে ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

ওই দোকানের (খবির বস্ত্রালয়) মালিক অনেক আগেই মারা গেছেন। কী কারণে শিশুটিকে ছুরিকাঘাত করা হয়েছে এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি কেউ।

আহত শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলছেন, তার জরুরিভাবে অস্ত্রোপচার করতে হবে। অবস্থা ভালো নয়।

চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, শিশু ইউসুফের চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, মার্কেটে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুলিস্তানে বাবার দোকানে বসা শিশুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত!

আপডেট সময় ০৬:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২