ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরে ঢুকে কাউন্সিলর ও তার স্ত্রী-মেয়েকে কুপিয়ে জখম

আকাশ জাতীয় ডেস্ক: 

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল সরদার ও তার স্ত্রী, মেয়েকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার আপন ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার দুপুরে উপজেলার ৪নং ওয়ার্ডের দাশের জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে গোসাইরহাট থানায় মামলার প্রস্তুতি চলছে।

কাউন্সিলর কামাল সরদার ও গোসাইরহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গোসাইরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের দাশের জঙ্গল এলাকার পৌরসভার ৪নং ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর কামাল সরদার নিজ বাড়িতে ছিলেন। এ সময় তার আপন ভাই জামাল সরদার ধারালো অস্ত্র নিয়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর কামাল সরদারকে কোপ দেয়। তাকে বাঁচাতে তার স্ত্রী ফেরদৌসি বেগম (৩৮) ও মেয়ে তিশা (১৬) এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপরে গোসাইরহাট থানায় মামলার প্রস্তুতি চলছে।

আহত কামাল সরদারের স্ত্রী ফেরদৌসি বেগম বলেন, আমাদের জামাল সরদার অন্যায়ভাবে কুপিয়ে জখম করেছে। এ ব্যাপারে জামাল সরদারের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকাদার বলেন, জামাল সরদার তার আপন ভাই কাউন্সিলর কামাল সরদার ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে আহত করেছে। আমি তাদের হাসপাতালে দেখতে গিয়েছিলাম। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘরে ঢুকে কাউন্সিলর ও তার স্ত্রী-মেয়েকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৮:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২