ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উপজেলা চেয়ারম্যানকে আগুনে পুড়িয়ে মারার হুমকি

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (ডায়েরি নং-১১৭২) করেছেন।

ডায়েরিতে উপজেলা চেয়ারম্যান বলেন, আমি অত্যন্ত সুনামের সাথে ও সুশৃঙ্খলভাবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পালন করে আসছি। বর্তমানে কাপাসিয়ার একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই কুচক্রী মহল প্রকাশ্যে মিছিল করে আমাকে আগুনে পুড়িয়ে হত্যা করার হুমকি দিচ্ছে। বর্তমানে আমার প্রাণনাশের সংশয় রয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান তার জীবন ও পরিবারের নিরাপত্তাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ২৭ জুলাই কাপাসিয়া থানায় হাজির হয়ে একটি জিডি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উপজেলা চেয়ারম্যানকে আগুনে পুড়িয়ে মারার হুমকি

আপডেট সময় ১১:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২