ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফুটপাতের ফুচকা খেয়ে যুবকের মৃত্যু, অসুস্থ চার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর উপজেলার ফুটপাতের দোকান থেকে ফুচকা খেয়ে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় তাঁর আরো চার বন্ধু অসুস্থ হয়েছেন। গতকাল শনিবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই যুবক মারা যান। নিহত কিশোর কুমার সাধক (২৩) শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

অসুস্থরা হলেন- শ্রীপুরের লক্ষ্মীপুর গ্রামের ননী গোপাল দাস (২২), তুষার দাস (২২), গিধোরিয়া গ্রামের কার্তিক চন্দ্র বড়াই (২৩) ও রাজ চন্দ্র বড়াই (২২)। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল সাকিব স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার বিকেলে চার বন্ধুর সঙ্গে কিশোর কুমার স্থানীয় গিধোরিয়া বৈরাগীর এলাকায় পূজা মণ্ডপ দেখতে যান। সেখানে মণ্ডপের পাশে ফুটপাতের একটি ভ্রাম্যমাণ দোকান থেকে ফুচকা কিনে খান। ফুচকা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে বাড়িতে যাওয়ার পর থেকেই তাঁদের বমি ও ডায়রিয়া শুরু হয়। বাসায় চিকিৎসা দেওয়া হলেও তাঁদের অবস্থার কোনো উন্নতি হয়নি।

এসআই আরো জানান, অসুস্থ অবস্থায় ওই পাঁচজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা কিশোর কুমারকে মৃত ঘোষণা করেন। পরে অপর চারজনকে মহাখালী কলেরা হাসপাতালে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফুটপাতের ফুচকা খেয়ে যুবকের মৃত্যু, অসুস্থ চার

আপডেট সময় ০১:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭