ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার হরমুজ অতিক্রমের চেষ্টা করা দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসি জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

গাজীপুরে আগুনে পুড়লো ১১ ঘর, সুতার গুদাম

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় আগুন লেগে বাসাবাড়ির ১১টি কক্ষ ও একটি সুতার গুদাম পুড়ে গেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় একটি দোকানে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এক পর্যায়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে একটি সুতার গুদাম ও দুটি বাড়ির ১১টি কক্ষ ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির

গাজীপুরে আগুনে পুড়লো ১১ ঘর, সুতার গুদাম

আপডেট সময় ০৫:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১