ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

মাথা ন্যাড়া করে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের মহেশখালীতে এক গৃহবধূকে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ওই গৃহবধূকে শ্বশুরবাড়িতে আটকে রাখা হয়েছে বলে জানা যায়। যদিও ঘটনাটি ঘটেছে গত ১৫ দিন আগে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। তবে তা শনিবার প্রকাশ্যে আসে।

গৃহবধূর ভাই আবদু শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪ বছর আগে তার বোনের সাথে কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে বাহার উদ্দীনের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য তার বোনের ওপর টানা নির্যাতন চালানো হত। এই বিষয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশ হয়।

গত ১৫ দিন আগে মাথায় দেওয়ার জন্য নারিকেল তৈল চায় শাশুড়ির কাছ থেকে। এতে ক্ষিপ্ত হয়ে শ্বশুর বাড়ির লোকজন তার বোনের মাথা ন্যাড়া করে দিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে বলে খবর পেয়ে শ্বশুবাড়িতে যান। সেখানে তার বোনকে রুমে তালাবদ্ধ করে রাখা হয়। কারো সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এসময় শ্বশুরবাড়ির লোকজনের হাত থেকে তার বোনকে উদ্ধারের আকুতি জানান তিনি। তবে বোনের সংসারের কথা চিন্তা করে বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তবে আজকেই আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, ঘটনার বিষয়ে এখনো শুনেননি। তিনি খোঁজখবর নিচ্ছেন। ঘটনার সত্যতা পেলে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

মাথা ন্যাড়া করে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ০৮:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১