ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে

মহাকাশের ‘সেলুনে’ যেভাবে চুল কাটছেন নভোচারী

আকাশ নিউজ ডেস্ক:

মহাকাশে নভোচারীদের চলাচল সীমিত হয়ে যায়। কিন্তু তাই বলে তো আর স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকে না। দীর্ঘদিন মহাকাশে থাকা নভোচারীদের চুলও প্রকৃতির স্বাভাবিক নিয়মে বাড়তে থাকে।

কিন্তু মহাকাশে তো আর সেলুন নেই। তাই ভরশূন্যতার মাঝেও তাদের চুল কাটতে হয় মহাকাশেই। সম্প্রতি এক নভোচারীর চুল কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নভোচারী ম্যাথিয়াস মাউরার তার ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিও দেখা গেছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক সহকর্মী ম্যাথিয়াসের চুল কেটে দিচ্ছেন।

ভিডিও’র ক্যাপশনে ম্যাথিয়াস লিখেছেন, মহাকাশের সেলুনে পা রাখলাম। সেখানে বহুমুখী প্রতিভার অধিকারী অ্যাস্ট্রো_রাজা আছেন। আমাদের মধ্যে কেউই চাই না যে, আমাদের চুল চোখের মধ্যে এসে পড়ুক, কিংবা এর চেয়েও খারাপ পরিস্থিতির সৃষ্টি হোক। এই স্টেস স্টাইলিশ সার্ভিসের জন্য পাঁচ তারকা দিলাম।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মেগান ম্যাক আরথার নামের এক নারী নভোচারী মহাকাশ স্টেশনের জিরো গ্র্যাভিটি পরিস্থিতিতে কীভাবে মহাকাশচারীরা গোসল করেন এবং চুল পরিষ্কার করেন সেই ভিডিও টুইটারে পোস্ট করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৈশোর স্বাস্থ্যসেবায় ভলান্টিয়ার পিয়ার লিডার মডেল সুপারিশ

মহাকাশের ‘সেলুনে’ যেভাবে চুল কাটছেন নভোচারী

আপডেট সময় ০১:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১